ঢাকা   শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইয়াবা নিয়ে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৪

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১০:০৩ এএম

ইয়াবা নিয়ে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৪

পটুয়াখালীর বাউফলে পৃথক অভিযানে সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল ভূঁইয়াসহ চার ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে উপজেলার সূর্যমনি ও কনকদিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে বাউফল থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা মালেক ভূঁইয়ার ছেলে রুবেল ভুঁইয়া (২৫), একই ইউনিয়নের বারেক জোমাদ্দারের ছেলে সেফাতুল জোমাদ্দার (৩৪)। পৃথক অভিযানে গ্রেফতার কনকদিয়া ইউনিয়নের আয়লা এলাকার আবুল প্যাদার ছেলে সাইফুল ইসলাম (২৫) ও একই ইউনিয়নের হোগলা এলাকার মান্নান হাওলাদারের ছেলে ইরান হাওলাদার (৪৫)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আসামিরা মাদক কারবারে জড়িত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা কারবারের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন