ঢাকা   শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তাজিয়া মিছিল থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১০:৪৬ এএম

তাজিয়া মিছিল থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা

পুরান ঢাকার সূত্রাপুরে পবিত্র আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়া এক যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টার পর বি কে দাস রোডের একটি নির্মাণাধীন ভবনের নিচে এ ঘটনা ঘটে। সূত্রাপুর থানার ওসি মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মতিউর রহমান বলেন, ওই যুবক তাজিয়া মিছিলের সঙ্গেই ছিলেন। কয়েকজন মিলে ধাওয়া দিয়ে তাকে মিছিলের বাইরে নিয়ে যায়। পরে নির্মাণাধীন একটি ভবনের নিচে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় তকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ওই যুবক।

ওসি জানান, নিহতের পরিচয় শনাক্ত এবং হামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে তাজিয়া মিছিলের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর।

তিনি জানান, ওই যুবককে একটি নির্মাণাধীন ভবনের নিচে কুপিয়ে হত্যা করা হয়েছে। কেন এই হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন