ঢাকা   শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কুষ্টিয়ায় কালী নদী থেকে শারীরিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০২:২৮ পিএম

কুষ্টিয়ায় কালী নদী থেকে শারীরিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় কালী নদী থেকে ভাসমান অবস্থায় রাফিদ হাসান কনক (২২) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) সকাল ৮টার দিকে উপজেলার লালন শাহ মাজার মাঠসংলগ্ন কালী নদীর রানীঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাফিদ হাসান কনক কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কায়ুম আলীর ছেলে। তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা কালী নদীর রানীঘাট এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শারীরিক প্রতিবন্ধী ওই যুবক কোনো কারণে নদীর কিনারায় পানিতে নেমেছিলেন। সাঁতার না জানায় তিনি পানিতে ডুবে মারা যেতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন