ঢাকা   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আজ মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ ব্রাজিল দলের জন্য

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১০:১৯ পিএম

আজ মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ ব্রাজিল দলের জন্য

আজ মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ ব্রাজিল দলের জন্য

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ আজ জাপানের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে চোট কাটিয়ে বদলি হিসেবে মাঠে ফিরেছিলেন নেইমার। তবে আজ জাপানের বিপক্ষে দলটির প্রথম একাদশে নেই নাম্বার টেন।

হিউস্টন স্টেডিয়ামের এই মহারণের আগে ব্রাজিলের সম্ভাব্য একাদশ নিয়ে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল নেইমার। তাকে নিয়ে আশাবাদীও ছিলেন কোচ কার্লো আনচেলত্তি। তাই অনেকেরই প্রত্যাশা ছিল শুরু থেকেই মাঠে দেখে যাবে তাকে। তবে সেটা আর হচ্ছে না।

ব্রাজিলের গোলবারের নিচে থাকবেন যথারীতি অ্যালিসন। রক্ষণভাগে আছেন দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল ও ডগলাস সান্তোস। মাঝমাঠে থাকবেন কাসেমিরো, ব্রুনো গিমারায়েস ও লুকাস পাকেতা। আক্রমণভাগে রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র ও মাতেউস কুনহা আছেন।

ব্রাজিল একাদশ:

অ্যালিসন; দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল, ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা; রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র, মাতেউস কুনহা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন