ঢাকা   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পরবর্তী ম্যাচটা কাদের বিপক্ষে এবং কবে খেলবে ব্রাজিল?

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:০০ এএম

পরবর্তী ম্যাচটা কাদের বিপক্ষে এবং কবে খেলবে ব্রাজিল?

পরবর্তী ম্যাচটা কাদের বিপক্ষে এবং কবে খেলবে ব্রাজিল?

স্পোর্টস ডেস্ক : সোমবার (২৯ জুন) হিউস্টনে শেষ ৩২–এর ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। এই জয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা শেষ ১৬–তে পা রেখেছে। কিন্তু এখন প্রশ্ন হলো, পরবর্তী ম্যাচটা ক্যানারিনহারা কাদের বিপক্ষে এবং কবে খেলবে?

ফাইনাল পর্যন্ত সব ম্যাচের তারিখ ও সময় আগে থেকেই নির্ধারিত থাকলেও প্রতিপক্ষ নির্ভর করে পূর্ববর্তী রাউন্ডের ফলের ওপর। শেষ ১৬–এর ম্যাচে ৫ জুলাই নিউজার্সিতে বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে নামবে ব্রাজিল। এই ভেন্যুতেই মরক্কোর বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলেছিল ব্রাজিল এবং এখানেই তারা পুরো টুর্নামেন্টে বেস ক্যাম্প করেছে।

শেষ ১৬–তে ব্রাজিলের প্রতিপক্ষ হবে আইভরি কোস্ট বনাম নরওয়ে ম্যাচের বিজয়ী। মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় ডালস স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কোয়ার্টার ফাইনাল: শেষ ১৬–এর বাধা পার হতে পারলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ নির্ভর করবে মেক্সিকো বনাম ইকুয়েডর এবং ইংল্যান্ড বনাম ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো–রাউন্ড অব ৩২–এর এই দুই ম্যাচের ফলের ওপর। এই দুই ম্যাচের বিজয়ীরা মুখোমুখি হবে রাউন্ড অব সিক্সটিনে। অর্থাৎ সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে মেক্সিকো, ইকুয়েডর, ইংল্যান্ড অথবা ডিআর কঙ্গো।

কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে আগামী ১১ জুলাই রাত ৩টায় মায়ামি স্টেডিয়ামে ম্যাচটি খেলবে ব্রাজিল।

সেমিফাইনাল: কোয়ার্টার ফাইনালে জয় পেলে সেমিফাইনালে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, কেপ ভার্দে, অস্ট্রেলিয়া, মিশর, সুইজারল্যান্ড, আলজেরিয়া, কলম্বিয়া অথবা ঘানা। ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে।

ফাইনাল: ১৯ জুলাই নিউ জার্সিতে বাংলাদেশ সময় রাত ১টায় এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনালের চূড়ান্ত প্রতিপক্ষ নির্ভর করবে টুর্নামেন্টের অন্য দিকের ব্র্যাকেটের ফলাফলের ওপর।

সেই অংশে থাকা দলগুলো হলো কানাডা (ইতিমধ্যে শেষ ষোলোতে), প্যারাগুয়ে (শেষ ষোলো নিশ্চিত), ফ্রান্স, সুইডেন, নেদারল্যান্ডস, মরক্কো, পর্তুগাল, ক্রোয়েশিয়া, স্পেন, অস্ট্রিয়া, যুক্তরাষ্ট্র, বসনিয়া, বেলজিয়াম এবং সেনেগাল।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন