ঢাকা   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইনু বলে ওঠেন- ‘হাত ধরবেন না, ভদ্রতা শিখুন’

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০২:৩৬ পিএম

ইনু বলে ওঠেন- ‘হাত ধরবেন না, ভদ্রতা শিখুন’

ইনু বলে ওঠেন- ‘হাত ধরবেন না, ভদ্রতা শিখুন’

এমটিনিউজ২৪ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে এজলাসকক্ষে তোলা হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টা ৪২ মিনিটে হাজতখানা থেকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর এজলাসে থাকা কাঠগড়ায় তোলা হয়। 

এদিন হাসিমুখেই কাঠগড়ায় উঠতে দেখা যায় মানবতাবিরোধী অপরাধের এ মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনুকে। তবে এজলাসে তোলার সময় দায়িত্বরত এক পুলিশ সদস্যকে আঙুল উঁচিয়ে শাসাতে থাকেন তিনি। ওই পুলিশ সদস্য তার হাত ধরতে গেলে ইনু বলে ওঠেন- ‘হাত ধরবেন না, ভদ্রতা শিখুন’। বেশ উত্তেজিত হয়েই এ কথা উচ্চারণ করেন জাসদের এই সভাপতি। 

এদিকে, এরইমধ্যে এ মামলার রায় পড়া শুরু করেছেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। রায় ঘোষণার পরপরই মামলাটি এখান থেকে পুরোপুরি নিষ্পত্তি হবে। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন