ঢাকা   বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নড়াইলে চুরির অপবাদে প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে নির্যাতন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:০৬ পিএম

নড়াইলে চুরির অপবাদে প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে নির্যাতন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নড়াইল সদর উপজেলায় চুরির অপরাধে প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে নির্যাতন করা সেই মো. আনোয়ার হোসেন (৩১) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুন্ডু বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আনোয়ার হোসেন সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বাঁশগ্রামের মৃত কাওসার মোল্যার ছেলে। সে মানসিক প্রতিবন্ধী ছিলেন।

পরিবারের লোকজন জানান, আনোয়ার মাসিক প্রতিবন্ধী। গত ২৪ জুন সকালে তিনি বাড়ি থেকে বের হয় আর বাড়িতে ফেরেননি। পরের দিন ২৫ জুন পরিবারের লোকজন কাছে খরব আসে সে গুরুতর আহত অবস্থায় নড়াইল সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামের মালোপাড়া এলাকার আকাশ বিশ্বাস, অপূর্ব বিশ্বাস, প্রসেনজিৎ বিশ্বাস, সৌরভ বিশ্বাস, হৃদয় বিশ্বাসসহ কয়েকজন মিলে আনোয়ারকে চুরির অভিযোগে ধরে নিয়ে যায়। পরে তাকে একটি গাছের সাথে বেঁধে রাতভর মারধর ও নির্যাতন করে। পরে তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থা অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

স্বজনরা জানান, চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনার অভিযুক্তরা পলাতক থাকায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুন্ডু বার্তা বাজারকে বলেন, চুরির অভিযোগে যুবককে মারধরের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ওই মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। এবং এ ঘটনার সাথে জড়িতদের আটকে চেষ্টা চলছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন