ঢাকা   বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বৈঠক শেষ, আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৪:৫৭ পিএম

বৈঠক শেষ, আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান

বৈঠক শেষ, আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান

আন্তর্জাতিক ডেস্ক : কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের মধ্যে অনুষ্ঠিত পরোক্ষ বৈঠক শেষ হয়েছে। বৈঠকে ইসলামাবাদ সমঝোতা স্মারকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে এবং এতে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (১ জুলাই) দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, উভয় পক্ষ আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে। সাবেক ইরানের সর্বোচ্চ নেতার জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ করা হবে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, চলমান সংলাপের মাধ্যমে আলোচনায় থাকা বিভিন্ন বিষয়ে সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে বৈঠকে ঠিক কোন কোন বিষয়ে অগ্রগতি হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। সূত্র: আল জাজিরা

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন