ঢাকা   বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৫:০৯ পিএম

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন। খবর আলজাজিরার।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি সাংবাদিকদের জানিয়েছেন, শরিফ ৩ থেকে ৫ জুলাই ইরান ও তুরস্ক সফর করবেন।

৮৬ বছর বয়সী খামেনি ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন। যুক্তরাষ্ট্রের একজন কট্টর সমালোচক হিসেবে ব্যাপক পরিচিত ছিলেন তিনি। ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের প্রথম দিনে শহিদ হন।

তার জানাজা ৪ জুলাই তেহরানে শুরু হবে এবং ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে নিজ শহরে দাফনের মধ্য দিয়ে শেষ হবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন