ঢাকা   বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার আসছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পিএম

এবার আসছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’

এবার আসছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরেই জটিলতার ঘেরাটোপে বন্দি ছিল থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’। বারবার আটকে যাচ্ছিল প্যান-ইন্ডিয়ান সিনেমাটির প্রেক্ষাগৃহে মুক্তি। তখন থেকেই বিনোদন দুনিয়ায় গুঞ্জন চলছিল—কবে মুক্তি পাচ্ছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়ের শেষ সিনেমা। এবার এলো সুখবর, ভক্তদের আর বেশিদিন অপেক্ষা করতে হবে না।

জানা গেছে, সেন্সর বোর্ড থেকে শিগগির সবুজ সংকেত পেতে যাচ্ছে সিনেমাটি, ফলে চলতি মাসেই মুক্তি পেতে পারে বহুল প্রতীক্ষিত সিনেমাটি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বলিউড লাইফ।

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জনা নায়াগান’ গত জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে সেন্সর সার্টিফিকেশন ও সিবিএফসি বিরোধের কারণে শেষ মুহূর্তে সেটি স্থগিত করা হয়। সে সময় মুক্তির আগেই ১ কোটি রুপির অগ্রিম টিকিট বুকিং হয়ে যায়। এতে বোঝা যায়, বিজয়ের শেষ সিনেমা নিয়ে ছিল ব্যাপক উন্মাদনা। অবশেষে এ সপ্তাহেই মিলতে পারে ছাড়পত্র।

সূত্রের খবর, প্রযোজনা সংস্থা জুলাই মাসের তিনটি সম্ভাব্য তারিখ নিয়ে ভাবছে—১৬, ২৩ অথবা ৩১ জুলাই। তবে ৩১ জুলাই মুক্তির সম্ভাবনা কম। কারণ ওই দিন বিজয়ের ছেলে জেসন সঞ্জয়ের পরিচালনায় প্রথম সিনেমা ‘সিগমা’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর জুলাইয়ে সম্ভব না হলে আগামী ৭ আগস্ট সিনেমাটি থিয়েটারে আসতে পারে।

রাজনীতিতে পুরোপুরি যোগ দেওয়ার আগে ‘জন নায়াগান’ বিজয় ঘোষণা দেন, এটিই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ সিনেমা। এর মাঝেই গত ৯ এপ্রিল নির্বাচনের ঠিক আগে সিনেমাটির একটি এইচডি প্রিন্ট অনলাইনে ফাঁস হয়ে যায়। পুলিশ জড়িতদের গ্রেপ্তার করলেও নির্মাতাদের জটিলতা আরও বেড়ে গিয়েছিল।

‘জনা নায়াগান’-এ থালাপতি ছাড়াও অভিনয় করেছেন পূজা হেগড়ে, মামিতা বাইজু ও ববি দেওলের মতো শক্তিশালী তারকারা। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজয়ের দুর্দান্ত জয়ের পর তার শেষ সিনেমা নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে। থালাপতির ভক্তদের অপেক্ষা আর মাত্র কিছুদিনের।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন