ঢাকা   শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আলি খামেনির কফিনের পাশে থাকা ছোট কফিনটি ১৪ মাস বয়সী নাতনির

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৬:৫০ পিএম

আলি খামেনির কফিনের পাশে থাকা ছোট কফিনটি ১৪ মাস বয়সী নাতনির

ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি বিদেশি অতিথিরা আজ শ্রদ্ধা নিবেদন করছেন। তেহরানের গ্র্যান্ড মুসল্লাহতে তার মরদেহটি রাখা হয়েছে। সেখানে আরও চারটি কফিন আছে। যারমধ্যে আছে এক শিশুরও। সবগুলো কফিনই ইরানের পতাকায় মোড়ানো।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের অন্যান্য সদস্যসহ নিহত হন আলি খামেনি।

আজ খামেনির সঙ্গে আরও যে মরদেহগুলো আছে সেগুলো হলো— তার মেয়ের জামাই মেসবাহ উল হুদা বাঘেরি, তার সবচেয়ে বড় মেয়ে সৈয়দা বুশরা হোসেইনি খামেনি, তার ছেলের বউ ও বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনির স্ত্রী জাহরা হাদ্দাদ আদেল এবং তার ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদী গোলপায়গানি।

ইরানি সংবাদমাধ্যমে জানানো হয়েছে, সবচেয়ে ছোট কফিনে রাখা হয়েছে ১৪ মাস বয়সী জাহরা মোহাম্মাদী গোলপায়গানির মরদেহ।

 

সূত্র: সিএনএন

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন