ঢাকা   শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কেপ ভার্দের অবিশ্বাস্য লড়াইয়ের পরও জয় নিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

Authorনিউজ রুম

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৭:২০ এএম

কেপ ভার্দের অবিশ্বাস্য লড়াইয়ের পরও জয় নিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

ফিফা র‍্যাঙ্কিংয়ের ২ নম্বর দলের সঙ্গে ৬৪ নম্বর দলের লড়াই, কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপ নকআউটের এই ম্যাচে কাগজে-কলমে যোজন যোজন এগিয়ে ছিল আর্জেন্টিনা। যেভাবে গ্রুপ পর্বের ৩ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা, তাতে কেপ ভার্দের মতো দলের বিপক্ষে লিওনেল মেসিদের তেমন চ্যালেঞ্জ দেখছিলেন না বিশ্লেষকরা। তবে সব ধরনের পরিসংখ্যানকে পেছনে ফেলে বুক চিতিয়ে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে লড়েছে কেপ ভার্দে।

নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়ে দুইবার পিছিয়ে পড়ার পরেও দুইবারই সমতায় ফিরেছে কেপ ভার্দে। অবিশ্বাস্য পারফরম্যান্সে রীতিমতো বিশ্বচ্যাম্পিয়নদের ঘাম ছুটিয়েছে প্রথমবার বিশ্বকাপে আসা দলটি। তবে শেষ রক্ষা হয়নি। ১১১ মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরোর গোলে ইতি ঘটে কেপ ভার্দে রূপকথার।

মায়ামিতে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ১৬-তে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা।

বিস্তারিত আসছে…

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন