ঢাকা   শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নড়াইলে প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা মামলায় ২জন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০১:২৮ পিএম

নড়াইলে প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা মামলায় ২জন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

নড়াইল সদর উপজেলায় চুরির অপরাধে প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে নির্যাতন ও পিটিয়ে মো. আনোয়ার হোসেন (৩১) কে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি অপূর্ব বিশ্বাস (২৬) ও প্রসেনজিৎ বিশ্বাস (২৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-৬। শুক্রবার (৩ জুলাই) রাতে র‍্যাব-৬, সিপিসি সদর কোম্পানির ভাটিয়াপাড়া ক্যাম্প।

শনিবার (৪ জুলাই) সকালে র‍্যাব-৬ যশোরের মেজর ফজলে রাব্বি প্রিন্স বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- নড়াইল সদর উপজেলার গোবরা ইউনিয়নের খলিশাখালি গ্রামের অনাধি বিশ্বাসের ছেলে অপূর্ব বিশ্বাস ও একই গ্রামের নিভাস বিশ্বাসের ছেলে প্রসেনজিৎ বিশ্বাস।

উল্লেখ্য, গত ২৪ জুন নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামের মালোপাড়া এলাকার আকাশ বিশ্বাস, অপূর্ব বিশ্বাস, প্রসেনজিৎ বিশ্বাস, সৌরভ বিশ্বাস, হৃদয় বিশ্বাসসহ কয়েকজন মিলে আনোয়ারকে চুরির অভিযোগে ধরে নিয়ে যায়। পরে তাকে একটি গাছের সাথে বেঁধে রাতভর মারধর ও নির্যাতন করে। পরে তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থা অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

এ ঘটনায় গত ২৯ জুন আনোয়ারের বড় ভাই নবীর হোসেন পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে আনোয়ার মারা যাওয়ার পর সেটা কর্তা মামলার রূপান্তরিত হয়।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন