ঢাকা   রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কারা জিতবে এবারের বিশ্বকাপ, জানিয়ে দিল অপটার সুপারকম্পিউটার

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:৪০ পিএম

কারা জিতবে এবারের বিশ্বকাপ, জানিয়ে দিল অপটার সুপারকম্পিউটার

কারা জিতবে এবারের বিশ্বকাপ, জানিয়ে দিল অপটার সুপারকম্পিউটার

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২ শেষ হওয়ার পর টুর্নামেন্টে টিকে আছে মাত্র ১৬টি দল। নাটকীয় এই পর্ব শেষে নতুন করে শিরোপা জয়ের সম্ভাবনার হিসাব প্রকাশ করেছে পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার। তাদের পূর্বাভাসে এখন সবচেয়ে বড় দাবিদার ফ্রান্স, আর দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা।

অপটার হিসাব অনুযায়ী, বর্তমান বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় ফ্রান্সের সম্ভাবনা ২৮.৮৯ শতাংশ, যা অন্য সব দলের তুলনায় অনেক বেশি। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার সম্ভাবনা ১৬.৩২ শতাংশ। এরপর রয়েছে স্পেন (১২.৯৬%), ব্রাজিল (৯.১১%) ও ইংল্যান্ড (৮.১৪%)।

রাউন্ড অব ১৬-এ সবচেয়ে বেশি ফেভারিটও ফ্রান্স। প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা তাদের ৮৬.৬২ শতাংশ। মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাবনা ৭৯.৭২ শতাংশ। মরক্কো (৬৭.০১%), ব্রাজিল (৬৫.৫৫%) ও স্পেনও (৬২.১৬%) নিজেদের ম্যাচে এগিয়ে রয়েছে সম্ভাবনার বিচারে।

রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে অল্পের জন্য বিদায় এড়ায় আর্জেন্টিনা। কঠিন সেই ম্যাচের পরও লিওনেল মেসিদের শিরোপা জয়ের সম্ভাবনা আগের তুলনায় সামান্য বেড়েছে বলে জানিয়েছে অপটা।

অন্যদিকে স্বাগতিক তিন দেশের মধ্যে সর্বোচ্চ সম্ভাবনা মেক্সিকোর (২.৬৮%), এরপর যুক্তরাষ্ট্রের (২.০৬%) এবং কানাডার (০.৫১%)। 

অপটার সুপারকম্পিউটারের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা

১. ফ্রান্স — ২৮.৮৯% ২. আর্জেন্টিনা — ১৬.৩২% ৩. স্পেন — ১২.৯৬% ৪. ব্রাজিল — ৯.১১% ৫. ইংল্যান্ড — ৮.১৪% ৬. পর্তুগাল — ৫.০০% ৭. কলম্বিয়া — ৩.৩৮% ৮. মরক্কো — ৩.২১% ৯. নরওয়ে — ২.৮৬% ১০. মেক্সিকো — ২.৬৮%।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন