ঢাকা   রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভারতের ক্রিকেটে সূচনা হলো আরেকটি নতুন অধ্যায়ের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১২:০৮ এএম

ভারতের ক্রিকেটে সূচনা হলো আরেকটি নতুন অধ্যায়ের

ভারতের ক্রিকেটে সূচনা হলো আরেকটি নতুন অধ্যায়ের

স্পোর্টস ডেস্ক : ভারতের ক্রিকেটে আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হলো। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে বিস্ময়বালক বৈভব সূর্যবংশীর। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ভারতের ১২২তম টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে মাঠে নামেন এই কিশোর ব্যাটার।

অভিষেকের আগে ভারতের তারকা ক্রিকেটার তিলক বর্মার হাত থেকে ডেবিউ ক্যাপ গ্রহণ করেন বৈভব। মাত্র ১৫ বছর ৯৯ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ায় তিনি ভেঙে দিয়েছেন কিংবদন্তি শচিন টেন্ডুলকারের দীর্ঘদিনের রেকর্ড। এর মধ্য দিয়ে ভারতের ইতিহাসের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার কীর্তি গড়েছেন তিনি।

বিশ্ব ক্রিকেটের ইতিহাসেও বৈভব এখন দ্বিতীয় সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার। এই তালিকায় তার ওপরে রয়েছেন পাকিস্তানের হাসান রাজা। ১৪ বছর ২২৭ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন তিনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন