ঢাকা   রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতার পদত্যাগ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৯:০৯ এএম

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতার পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ইউনিয়ন কৃষক লীগের সভাপতিসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতা দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার (৪ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত পৃথক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে পদত্যাগের ঘোষণা দেন তারা।

পদত্যাগকারী নেতারা হলেন, বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী কৃষক লীগের সভাপতি আবুল বাশার, একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মোহব্বত করিম (মহসিন), পশারগাতী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু রাসেল শিমুল, একই ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি মো. মজিবর শেখ এবং সাবেক সভাপতি মো. লুৎফর রহমান শেখ।

লিখিত বক্তব্যে তারা বলেন, সাংবাদিকদের উপস্থিতিতে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে তারা দলীয় নিজ নিজ পদ থেকে পদত্যাগ করছেন। আজকের পর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না এবং ভবিষ্যতেও তারা দলটির সঙ্গে সম্পৃক্ত থাকবেন না।

তারা আরও বলেন, ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রেখে জনসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন