ঢাকা   রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিলেন তিন ছেলে

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১২:৫০ পিএম

আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিলেন তিন ছেলে

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজে তার তিন ছেলে অংশ নিয়েছেন। তারা হলেন- মাসউদ, মেইসাম ও মোস্তফা খামেনি।

সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, জানাজার নামাজে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর কমান্ডার আহমাদ ভাহিদিও উপস্থিত ছিলেন।

তবে খামেনির ছেলে ও তার ঘোষিত উত্তরসূরি মোজতবা খামেনি অনুষ্ঠানে অংশ নেননি। ইরানি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, নিরাপত্তাজনিত ঝুঁকির কারণেই তিনি জানাজায় অনুপস্থিত ছিলেন।

এর আগে তেহরান জানিয়েছিল, ইসরায়েলের পক্ষ থেকে মোজতবা খামেনিকে হত্যার হুমকি থাকায় তাকে জনসমক্ষে আনা হচ্ছে না। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই তিনি প্রকাশ্যে আসেননি।

যদিও মোজতবা খামেনি জনসমক্ষে অনুপস্থিত, তবুও রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তার নামে একাধিক লিখিত বার্তা প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এসব বার্তার মাধ্যমে তিনি দেশ পরিচালনা-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত ও অবস্থান তুলে ধরেছেন বলে দাবি করেছে তেহরান। সূত্র: আল-জাজিরা

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন