ঢাকা   রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

খামেনির জানাজায় ট্রাম্পের মৃত্যুর আহ্বান, স্লোগানে মুখর তেহরান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০১:৩৩ পিএম

খামেনির জানাজায় ট্রাম্পের মৃত্যুর আহ্বান, স্লোগানে মুখর তেহরান

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে লাখ লাখ মানুষের উপস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ডাক দেওয়া হয়েছে। রাজধানী তেহরানে অনুষ্ঠিত এই জানাজায় এক উপস্থাপক ট্রাম্পের মৃত্যু কামনা করে বক্তব্য দেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

খামেনির বিদায়ী এই অনুষ্ঠানে কোনও সঞ্চালক বা উপস্থাপকের পক্ষ থেকে সরাসরি ট্রাম্পকে হত্যার ডাক দেওয়ার ঘটনা এটিই প্রথম। অবশ্য এই শেষ বিদায় অনুষ্ঠানজুড়ে ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার আহ্বান জানিয়ে বিভিন্ন পোস্টার ও গ্রাফিতি দেখা গেছে।

ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় মানুষের কান্নায় বিস্মিত ট্রাম্পভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় মানুষের কান্নায় বিস্মিত ট্রাম্প
অনুষ্ঠানে মোহাম্মদ রাসুলি নামে এক কবি যখন বক্তব্য রাখছিলেন, তখন উপস্থিত জনতা ‘আমেরিকার ধ্বংস হোক!’ এবং ‘ইসরায়েলের ধ্বংস হোক!’ বলে স্লোগান দিতে থাকে।

মাইকে লাউডস্পিকারে উপস্থিত লাখো জনতার উদ্দেশে ট্রাম্পের দিকে ইঙ্গিত করে রাসুলি প্রশ্ন করেন, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটি এখনও কেন বেঁচে আছে?

তার এই প্রশ্নে উপস্থিত জনতা উল্লাস ও চিৎকার করে সমর্থন জানায়।

উল্লেখ্য শনিবারের তুলনায় আজ রবিবারের জানাজা অনুষ্ঠানে আরও বড় জনসমাগম হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন