ঢাকা   রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

খামেনির জানাজায় সাধারণ ইরানিদের বিলাপ করতে দেখে বিস্ময় প্রকাশ ট্রাম্পের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৩:২৯ পিএম

খামেনির জানাজায় সাধারণ ইরানিদের বিলাপ করতে দেখে বিস্ময় প্রকাশ ট্রাম্পের

খামেনির জানাজায় সাধারণ ইরানিদের বিলাপ করতে দেখে বিস্ময় প্রকাশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় সাধারণ ইরানিদের বিলাপ ও শোক প্রকাশ করতে দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বলেছেন, তিনি মনে করেছিলেন, ইরানের সাধারণ মানুষ খামেনিকে তীব্র ঘৃণা করে।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নিহত হওয়ার চার মাস পর রাষ্ট্রীয়ভাবে খামেনির জানাজা ও শোকানুষ্ঠান হচ্ছে। গত শুক্রবার (৩ জুলাই) শুরু হওয় সপ্তাহব্যাপী এই শোকানুষ্ঠান। রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহরে লাখো মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।

 শনিবার (৪ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প খামেনির রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠান নিয়ে প্রতিক্রিয়া জানান। খামেনির প্রয়াণে ইরানিদের স্বতঃস্ফূর্ত শোকের চিত্র দেখে নিজের ধারণা ভুল প্রমাণিত হওয়ার কথা স্বীকার করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে’।

 একই সাক্ষাৎকারে ট্রাম্প অত্যন্ত আক্রমণাত্মক সুরে দাবি করেন যে, খামেনির দাফন অনুষ্ঠানে অংশ নেওয়া সমস্ত মানুষকে মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন করে দেওয়ার সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। তবে তিনি তা করবেন না।

তার মতে, এই ধরনের কোনো চরম পদক্ষেপ নিলে পরবর্তীতে দ্বিপক্ষীয় আলোচনার জন্য ওপাশে আর কোনো মানুষই অবশিষ্ট থাকবে না, তাই তিনি এই ধরনের হুমকি বাস্তবায়ন করা থেকে বিরত থাকছেন।

 

এর আগে তিনি দাবি করেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। একই সঙ্গে তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন ও শোকানুষ্ঠানের জন্য ওয়াশিংটন তেহরানকে ‘এক সপ্তাহ সময়’ দিয়েছে।

 

স্থানীয় সময় শুক্রবার (৩ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদ্‌যাপনের উদ্বোধনী অনুষ্ঠানে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে দেওয়া ভাষণে ট্রাম্প দাবি করেন, ‘আমরা ভালো মানুষ বলেই তাদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য এক সপ্তাহ সময় দিয়েছি।’ 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন