ঢাকা   মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০১:২৯ এএম

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টাসহ চার নেতা দলীয় সব পদ ও দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার নিজ নিজ বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন- মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. আমিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আরিফুর রহমান রানা, মুকসুদপুর ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান ফরিদ মুন্সি এবং ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. ওবায়দুর রহমান মুন্সি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, সোমবার (৬ জুলাই) থেকে তারা বাংলাদেশ আওয়ামী লীগের সব পদ-পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন। একই সঙ্গে তারা উল্লেখ করেন, এদিন থেকে আওয়ামী লীগের সঙ্গে তাদের আর কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না এবং ভবিষ্যতেও থাকবে না। তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা মো. আমিরুল ইসলাম নিজে উপস্থিত না থেকে লিখিত বক্তব্য বার্তাবাহকের মাধ্যমে সাংবাদিকদের কাছে পৌঁছে দেন। পরে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পদত্যাগের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন