ঢাকা   মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সংখ্যালঘুর বাড়িঘরে হামলা-ভাঙচুর, তাঁতী দলের নেতা গ্রেপ্তার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৩:৪৬ পিএম

সংখ্যালঘুর বাড়িঘরে হামলা-ভাঙচুর, তাঁতী দলের নেতা গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে দাঁড়াইল এলাকায় সংখ্যালঘু এক পরিবারের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগে তাঁতী দলের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মনোয়ার হোসেন খোকন (৪৫) টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার ভোরে দাঁড়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী নির্মোহন মন্ডল জানান, দাঁড়াইল এলাকায় দীর্ঘদিন ধরে তারা প্রায় ৪০ শতাংশ জমি ভোগদখল করে আসছিলেন। ওই জমির ১৬ শতাংশ জাল দলিলের মাধ্যমে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ তুলে তারা আদালতে মামলা করেন, যা বিচারাধীন। মামলার পর থেকেই জমি ছেড়ে দেওয়ার জন্য খোকনের লোকজন বিভিন্নভাবে নির্মোহন মন্ডলের পরিবারকে চাপ ও হুমকি দিয়ে আসছিল। একপর্যায়ে সোমবার রাত ৮টার দিকে খোকনের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নির্মোহনের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা গ্রেন্ডিং ও ড্রিল মেশিন দিয়ে বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর ও বাড়ির লোকজনকে মারধর করে। এতে বাড়ির মালিক নির্মোহন মন্ডল (৪৬), তার স্ত্রী বৃষ্টি মন্ডল (৪০), ছেলে বিজয় মন্ডল (১৪), ভাতিজি চায়নাসহ (২২) ১০ জন আহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে রাতভর অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে মনোয়ার হোসেন খোকনকে গ্রেপ্তার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, সংখ্যালঘু পরিবারের বাড়িঘরে হামলা-ভাঙচুরের ঘটনায় খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন