ঢাকা   বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০২:১৮ পিএম

স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

এমটিনিউজ২৪ ডেস্ক : আজ প্রকাশিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ। এই বৃত্তির ফল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশের সিদ্ধান্ত থাকলেও সেই অবস্থান থেকে সরে এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

তবে সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই এই ফলাফল প্রকাশ করা হতে পারে বলে অধিদফতর সূত্রে জানা গেছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহীনা ফেরদৌসী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘বৃত্তি পরীক্ষার ফল আজ প্রকাশিত হচ্ছে না। আগামী সপ্তাহের শুরুর দিকে ফল প্রকাশের জোরালো সম্ভাবনা রয়েছে। দিনক্ষণ চূড়ান্ত হলে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন বা নোটিশের মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে।’

প্রাথমিক শিক্ষা অধিদফতরের তথ্য অনুযায়ী, এবারের বৃত্তি পরীক্ষায় সারা দেশের মোট ৬ লাখ ৪০ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী প্রায় সাড়ে ৫ লাখ এবং বেসরকারি বিদ্যালয় থেকে অংশ নিয়েছে প্রায় ৯০ হাজার শিক্ষার্থী।

 

সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার মোট ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হবে। এর মধ্যে ‘ট্যালেন্টপুল’ বা মেধাবৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী। এই মেধাবৃত্তির মধ্যে সরকারি বিদ্যালয়ের জন্য ২৭ হাজার ৫০০ এবং বেসরকারি বিদ্যালয়ের জন্য ৫ হাজার ৫০০টি কোটা নির্ধারিত রয়েছে। অন্যদিকে সাধারণ বৃত্তি পাবে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী। যার মধ্যে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪১ হাজার ২৫০টি এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৮ হাজার ২৫০টি বৃত্তি পাবে।

বর্তমান বৃত্তির হার অনুযায়ী- ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩০০ টাকা এবং বার্ষিক এককালীন ২২৫ টাকা পাবে।

অন্যদিকে, সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা ও বার্ষিক এককালীন ২২৫ টাকা পাবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণি থেকে উত্তীর্ণ হওয়ার পর পরবর্তী দুই বছর এ আর্থিক সুবিধা পাবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন