ঢাকা   বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৫:১৮ পিএম

ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি

ফেনীর মহিপালে জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এমপি।

বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকালে জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে শহীদের করবের পাশে দাঁড়িয়ে জেয়ারত শেষে দু’হাত তুলে দোয়া করেন তিনি। এসময় তাঁর সঙ্গে জেয়ারত অংশ নেন শহীদ শ্রাবণের পিতা নেছার আহম্মদ,জেলা এনসিপি নেতা আবদুল আজিজ, মুহাইমিন তাজিম,ওমর ফারুক প্রমুখ।

শেষে শহীদের পিতা-মাতা ও পরিবারের সদস্যদের সাথে কথা বলে সমবেদনা জানান জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা ও সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি।

জানা যায়,ফেনী থেকে বিকাল ৫ টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রা উদ্বোধন হওয়ার কথা। ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শিরোনাম সামনে রেখে জেলার সোনাগাজী উপজেলা চত্বরে পদযাত্রার উদ্বোধন করবেন হাসনাত আব্দুল্লাহ এমপিসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা।

এনসিপির ফেনী জেলা সদস্যসচিব শাহ ওয়ালিউল্লাহ মানিক বলেন,ওই কর্মসূচিতে অংশ নিতে ফেনীতে এসে শহীদের করব জিয়ারতে ছুটে যান হাসনাত আব্দুল্লাহ এমপি।

 

বার্তা বাজার/ এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন