ঢাকা   বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আর্জেন্টিনাকে ‘হুংকার’ সুইস স্ট্রাইকারের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৮:৪৫ পিএম

আর্জেন্টিনাকে ‘হুংকার’ সুইস স্ট্রাইকারের

আর্জেন্টিনাকে ‘হুংকার’ সুইস স্ট্রাইকারের

স্পোর্টস ডেস্ক : সময়টা কম নয়। ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুযোগ পেয়েছে সুইজারল্যান্ড।

তবে দীর্ঘ সময়ের অপেক্ষা ফুরালেও এখানেই থামতে চায় না সুইসরা। শেষ আটে আর্জেন্টিনাকে হারিয়ে ‘ক্ষুধা’ নিবারণ করতে চায় তারা।

তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগে এমন ‘হুংকারই’ দিয়ে রাখলেন ব্রিল এমবোলো। সুইস স্ট্রাইকার বলেছেন, ‘মিশর দেখিয়ে দিয়েছে যে কি করা সম্ভব।

ম্যাচের ৭০ মিনিট পার হওয়ার পর সম্ভবত সবাই মিশরের পক্ষেই বাজি ধরেছে। কিন্তু আর্জেন্টিনা কখনোই হাল ছাড়েনি, আর এটাই তাদের বিশেষ করে তুলেছে। এ ছাড়া আর্জেন্টিনার দলে সর্বকালের সেরা খেলোয়াড় রয়েছে, যা এই ম্যাচকে আরও কিছুটা বিশেষ করে তোলে। শ্রদ্ধা? হ্যাঁ, তাদের প্রতিও আমাদের আছে।

তবে আমরা এটাও জানি প্রতিপক্ষকে কিভাবে হারাতে হয়। এর মধ্যে ওরাও (আর্জেন্টিনা) আছে। আমরা জয়ের জন্য ক্ষুধার্ত।’

এমবোলোর আক্রমণভাগের সঙ্গী রুবেন ভার্গাসও আর্জেন্টিনাকে যেন হারাতে মুখিয়ে আছেন। তিনি বলেছেন, ‘আর্জেন্টিনার সক্ষমতা সম্পর্কে আমরা সবাই জানি। তারা বড় মঞ্চের অন্যতম ফেবারিট দল। তারা বিশ্ব চ্যাম্পিয়নও। তবে এই টুর্নামেন্টে যেকোনো কিছুই সম্ভব।’

অন্যদিকে লিওনেল মেসির বিপক্ষে খেলাটা ক্যারিয়ারের বিশেষ কিছু বললেও আর্জেন্টিনাকে হারাতে সবকিছু নিংড়ে দিতে চান রেমো ফ্রয়েলার। মিডফিল্ডার বলেছেন, ‘ক্যারিয়ারে কখনো মেসির বিপক্ষে খেলিনি। নিশ্চিতভাবেই বিশেষ কিছু হতে যাচ্ছে। আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলাটা আমাদের প্রাপ্য। তবে একটা বিষয় পরিস্কার। আমরা এতে (শেষ আটে) সন্তুষ্ট নই। সবকিছু উজাড় করে দিয়ে লড়ব।’

আগামী ১২ জুলাই শেষ আটের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড। ম্যাচটি হবে কানসাস সিটিতে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন