ঢাকা   বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা…

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৮:৪৭ পিএম

এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা…

এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা…

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের সব এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার প্রধানদের মেমিস (MEMIS) সফটওয়্যারের ইউজার আইডি ও পাসওয়ার্ড সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সংরক্ষণ ও ব্যবহারের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এ নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামানিক স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো তথ্যের ভিত্তিতে মেমিস সফটওয়্যারে যাচাই-বাছাই শেষে পরিশোধ করা হয়। ফলে সফটওয়্যারের ইউজার আইডি ও পাসওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর গোপনীয়তা রক্ষা করা প্রতিষ্ঠান প্রধানের বাধ্যতামূলক দায়িত্ব।

এতে আরো বলা হয়, কোনো অবস্থাতেই ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য কারো কাছে হস্তান্তর করা যাবে না। প্রতিষ্ঠান প্রধানদের নিজ দায়িত্বে এসব তথ্য নিরাপদে সংরক্ষণ ও ব্যবহার করতে হবে।

অধিদপ্তর জানিয়েছে, ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহারে অনিয়ম বা এ-সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন