ঢাকা   শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মার্কিন বিমান হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:৪৫ পিএম

মার্কিন বিমান হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত

ইরানে মার্কিন বিমান হামলায় দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) তিন সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৯ জুলাই) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল ইরানি সেনাবাহিনীর ৮ সদস্য নিহত হওয়ার পর আজ আইআরজিসির ৩ সদস্য নিহত হয়েছেন। ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে চালানো মার্কিন বিমান হামলায় সেনা সদস্যরা নিহত হন।

প্রতিবেদনে আরও বলা হয়, বুধবার পাল্টাপাল্টি হামলাগুলো বারবার যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলেছে। কিন্তু বৃহস্পতিবারের হামলাটি সবদিক থেকেই আরও বড় বলে মনে হচ্ছে।

এদিকে মার্কিন হামলার মধ্যেই ইরানের উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে হাজারো মানুষ সড়কে নেমে এসেছেন।

সমাবেশে অনেককে ইরানের জাতীয় পতাকা হাতে দেখা গেছে। আবার কিছু মানুষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বানসংবলিত প্ল্যাকার্ডও বহন করছিলেন।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের পরস্পরবিরোধী বার্তা এবং একই সাথে পরপর সামরিক হামলার অনুমোদন পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে অনিশ্চয়তা বাড়িয়ে তুলছে। বিশ্লেষকরা বলছেন, এসব হামলার কারণে সমঝোতা চুক্তি এখন অনেকটাই ভেঙে পড়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন