ঢাকা   শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জেরুজালেমের গ্র্যান্ড মুফতিকে আল-আকসায় নিষিদ্ধ করল ইসরাইল

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০২:০৫ পিএম

জেরুজালেমের গ্র্যান্ড মুফতিকে আল-আকসায় নিষিদ্ধ করল ইসরাইল

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের প্রধান মুফতি শেখ মোহাম্মদ হুসেইনকে এক সপ্তাহের জন্য মসজিদ প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

জেরুজালেম গভর্নরেটের এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার (১০ জুলাই) জুমার খুতবা প্রদান ও নামাজে ইমামতি করার পর ইসরাইলি বাহিনী শেখ মোহাম্মদ হুসেইনকে আটক করে।

পরে তাকে মুক্তি দেওয়া হলেও আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক সপ্তাহ প্রবেশ না করার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরাইলি পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক বছরগুলোতে আল-আকসা মসজিদের খতিব ও ধর্মীয় নেতাদের বিরুদ্ধে এ ধরনের নিষেধাজ্ঞা একাধিকবার আরোপ করেছে ইসরাইলি কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবার আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করতে কয়েক দশক হাজার ফিলিস্তিনি মুসল্লি সমবেত হন।

এদিকে, পবিত্র এই স্থানে ইসরাইলের পদক্ষেপ নিয়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে। গত রোববার প্রকাশিত ফিলিস্তিনের আওকাফ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়, জুন মাসে ইসরাইলি বাহিনী ২৬ বার আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অভিযান চালিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, জুন মাসে ইসরাইলি বাহিনীর নিরাপত্তায় মাগরিবি (মুঘরাবি) গেট দিয়ে সকাল ও বিকেলের নির্ধারিত দর্শনার্থী সময়ে ৪ হাজার ২১২ জন ইসরাইলি আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন