ঢাকা   শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নাসিরনগরে ১৮৭ শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা প্রদান

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৪:০৭ পিএম

নাসিরনগরে ১৮৭ শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা প্রদান

‘শিশুদের মেধা বিকাশেই আমাদের লক্ষ্য’—এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত ১৮৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১২ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম ইউনুছ সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাবেক সভাপতি ও নাসিরনগর সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল হক। বিশেষ অতিথি ছিলেন চাতলপাড় লাইসিয়াম কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ফিরোজ আহম্মেদ, ফান্দাউক মনিংসান কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক নান্টু দেব, নাসিরনগর শিশু কাননের প্রধান শিক্ষক সাদিকা আশরাফ ডলি এবং সাংবাদিক আকতার হোসেন ভূঁইয়া।

এ সময় বক্তব্য দেন ফ্রিডম কিন্ডারগার্টেনের শিক্ষক শাহ আলম ভূঁইয়া, জেঠাগ্রাম আদর্শ কিন্ডারগার্টেনের শিক্ষক বিকাশ দেব, আতোকুড়া মাস্টার মডেল কিন্ডারগার্টেনের শিক্ষক রৌশন আরা, মহিষবেড় আইডিয়াল কিন্ডারগার্টেনের শিক্ষক কাউছার আহমেদ এবং শিক্ষার্থী রাফিজ আহমেদ ও প্রীত্রিরাজ বণিকসহ অন্যান্যরা।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে উত্তীর্ণ ৬২ জন এবং সাধারণ গ্রেডে উত্তীর্ণ ১২৫ জনসহ মোট ১৮৭ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাবেক সভাপতি এবং নাসিরনগর শিশু কাননের সাবেক অধ্যক্ষ মো. আবদুল হককে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে তারা শিশুদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন