শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ ও সহায়তা প্রদানের লক্ষ্যে রাজশাহী জেলা পরিষদ কর্তৃক এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ
শনিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১:৩০ মিনিটে নগরীর সিএন্ডবি মোড়স্থ রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী জনাব মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মো. মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা।
এ সময় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এস এইচ






