ঢাকা   বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দেবীগঞ্জে জবাইয়ের আগে পশুর স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক, শুরু হচ্ছে নতুন নিয়ম

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০২:৫২ পিএম

দেবীগঞ্জে জবাইয়ের আগে পশুর স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক, শুরু হচ্ছে নতুন নিয়ম

পঞ্চগড়ের দেবীগঞ্জে আগামী সপ্তাহ থেকে জবাইয়ের আগে পশুর স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য সনদ গ্রহণ বাধ্যতামূলক করা হচ্ছে। ভোক্তাদের জন্য নিরাপদ মাংস সরবরাহ এবং জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ উদ্যোগ নিয়েছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। নতুন নিয়ম কার্যকরের আগে মাংস ব্যবসায়ীদের সচেতন করতে ইতোমধ্যে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করেছে দপ্তরটি।

বুধবার (১৫ জুলাই) পৌর এলাকার মাংস প্রক্রিয়াজাতকারী ও ব্যবসায়ীদের সচেতন করতে বিভিন্ন মাংসের দোকান পরিদর্শন এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ সম্পর্কে অবহিতকরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল সূত্রে জানা গেছে, দেশে গবাদিপশুর মধ্যে অ্যানথ্রাক্সসহ বিভিন্ন জুনোটিক রোগের সংক্রমণের ঝুঁকি বিবেচনায় জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তা পর্যায়ে নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দেবীগঞ্জ উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভায় পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে একটি তদারকি দলও গঠন করা হয়েছে।

পরিদর্শনকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আখতারুজ্জামান মাংস ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান। এ সময় স্যানিটারি ইন্সপেক্টর মোস্তাবুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পৌরসভার বিভিন্ন মাংসের দোকান পরিদর্শন করেন।

এ সময় ব্যবসায়ীদের জবাইয়ের আগে প্রাণীর স্বাস্থ্য পরীক্ষা, নির্ধারিত স্থান ও সময়ে পশু জবাই, নির্ধারিত সময়ের মধ্যে মাংস বিক্রি, বর্জ্য ব্যবস্থাপনা, মাংস প্রক্রিয়াজাতকারীদের ফিটনেস সার্টিফিকেট এবং স্বাস্থ্য সনদ গ্রহণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। এর আগে তাদের সতর্কতামূলক নোটিশও প্রদান করা হয়েছে।

এর আগে দেবীগঞ্জে গবাদিপশুর মাংস বিক্রির সঙ্গে জড়িত কিছু ব্যবসায়ীর বিরুদ্ধে উপজেলার বাইরে থেকে মাংস এনে বিক্রি, অসুস্থ পশু জবাই এবং সকালে জবাই করা পশুর মাংস সন্ধ্যা পর্যন্ত বিক্রির অভিযোগ বিভিন্ন সময়ে ওঠে। এসব অভিযোগে জনস্বাস্থ্যের ঝুঁকি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিলে বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের নজরে আনা হয়। পরে নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করতে দ্রুত তদারকি কার্যক্রম শুরু করে দপ্তরটি।

এদিকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আখতারুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশে ভেটেরিনারি সার্জন ডা. অনন্যা সাহাকে টিম লিডার করে ১০ সদস্যের ‘নিরাপদ গবাদিপশুর মাংস নিশ্চিতকরণ টিম’গঠন করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত এআই টেকনিশিয়ানদের এ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা নিজ নিজ এলাকায় পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্য সনদ প্রদানের কার্যক্রম তদারকি করবেন।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আখতারুজ্জামান বলেন, আগামী সপ্তাহ থেকে জবাইয়ের আগে প্রতিটি প্রাণীর স্বাস্থ্য পরীক্ষা করে স্বাস্থ্য সনদ গ্রহণ বাধ্যতামূলক করা হবে। এছাড়া ব্যবসায়ীদের প্রয়োজনীয় অন্যান্য লাইসেন্স সম্পন্ন করতে চলতি জুলাই মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন