ঢাকা   শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কানাডায় বসবাসরত বাংলাদেশিসহ বিদেশি অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৮:৫৩ পিএম

কানাডায় বসবাসরত বাংলাদেশিসহ বিদেশি অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ

কানাডায় বসবাসরত বাংলাদেশিসহ বিদেশি অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ

আন্তর্জাতিক ডেস্ক : কানাডায় বসবাসরত বাংলাদেশিসহ বিদেশি অভিবাসীদের জন্য বড় ধরনের একটি দুঃসংবাদ দিয়েছে দেশটির সরকার। অভিবাসীদের বাবা-মা এবং দাদা-দাদিকে স্থায়ীভাবে কানাডায় আনার জনপ্রিয় স্পন্সরশিপ কর্মসূচি ‘প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ডপ্যারেন্টস’ (পিজিপি) প্রোগ্রামে নতুন আবেদন গ্রহণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। 

বুধবার (১৫ জুলাই) কানাডার অভিবাসন দপ্তর ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কঠোর সিদ্ধান্তের কথা জানায়।

এক বিবৃতিতে আইআরসিসি জানিয়েছে, নতুন অভিবাসী ও কানাডার নাগরিকদের জন্য একটি কার্যকর, সুশৃঙ্খল ও টেকসই অভিবাসন ব্যবস্থা বজায় রাখতে সরকার এই পদক্ষেপ নিয়েছে। তবে দেশটির সরকার আশ্বস্ত করেছে যে ২০২৫–২০২৭ সালের অভিবাসন পরিকল্পনা অনুযায়ী ইতিমধ্যে যেসব আবেদন জমা পড়েছে, সেগুলোর আইনি প্রক্রিয়া যথানিয়মে চালু থাকবে। চলতি বছর এই কর্মসূচির আওতায় আগের আবেদনগুলো থেকে ১৫ হাজার জনকে স্থায়ী বসবাসের চূড়ান্ত অনুমোদন দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের।

কানাডার অভিবাসন দপ্তরের ভাষ্য, পিজিপি প্রোগ্রামে আগ্রহীর সংখ্যা বরাদ্দকৃত আসনের তুলনায় অনেক গুণ বেশি হওয়ায় দীর্ঘ জট তৈরি হয়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নতুন কোনো স্পন্সরশিপ আবেদন গ্রহণ বা সম্ভাব্য স্পন্সরদের আবেদন করার আমন্ত্রণ জানানো হবে না।

কানাডিয়ান প্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে লটারির মাধ্যমে চালু হওয়া এই কর্মসূচির আওতায় বর্তমানে ৬০ হাজার ৫০০টিরও বেশি আবেদন প্রক্রিয়াধীন রয়েছে, যা সম্পূর্ণ নিষ্পত্তি করতে আড়াই বছরের বেশি সময় লেগে যেতে পারে। এই বিপুল ব্যাকলগ বা জট কমাতেই নতুন আবেদন বন্ধের সিদ্ধান্ত।

আইআরসিসি আরও জানিয়েছে, নতুন আবেদন বন্ধ থাকলেও অভিবাসীদের বাবা-মা ও দাদা-দাদিরা চাইলে ‘সুপার ভিসা’ কর্মসূচির সুবিধা নিতে পারবেন। এই মাল্টিপল ভিসার মাধ্যমে তারা একবারে সর্বোচ্চ পাঁচ বছর কানাডায় অবস্থান করতে পারবেন এবং ১০ বছর পর্যন্ত একাধিকবার দেশটিতে যাতায়াতের সুযোগ পাবেন।

কানাডা সরকারের অফিশিয়াল তথ্য অনুযায়ী, ২০২৪ সালে পিজিপি কর্মসূচির মাধ্যমে ২৭ হাজার ৩৩০ জন কানাডায় স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছিলেন, যা ২০২৩ সালের তুলনায় ৩ দশমিক ৫ শতাংশ কম। অন্যদিকে ২০২৪ সালে ৫৩ হাজার ৬৯৫টি সুপার ভিসা অনুমোদন করা হয়, যা ২০২৩ সালের (৭৩,১১৩টি) তুলনায় ২৬ দশমিক ৬ শতাংশ কম। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন