ঢাকা   শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:২৪ পিএম

রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশ ও বিপুল ভক্ত-সমাগমের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব পালিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার চন্ডিতলা মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য রথযাত্রা ও শোভাযাত্রা বের হয়। এতে নারী, পুরুষ, শিশু, বিভিন্ন বয়সী ভক্ত এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।

শোভাযাত্রাটি কাঞ্চন বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চন্ডিতলা মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় ভক্তদের ধর্মীয় উচ্ছ্বাস ও উৎসবের আমেজে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

আয়োজকরা জানান, রথযাত্রা শুধু একটি ধর্মীয় আচার-অনুষ্ঠান নয়, এটি সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণের বার্তা বহন করে। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বিশেষ পূজা, কীর্তন, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উৎসবটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন