ঢাকা   বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানের নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৪:৪৯ পিএম

ইরানের নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

ইরানি ৫টি ড্রোন ধ্বংসের দাবি করেছে জর্ডান। আর মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংসের পাল্টা দাবি আইআরজিসির। মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে এসব দাবি তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, জর্ডান সীমান্ত ও আকাশে তৈরি হওয়া নতুন উত্তেজনার মুখে ইরান থেকে আসা ৫টি ড্রোন নিষ্ক্রিয় করার দাবি জানিয়েছে জর্ডান। মঙ্গলবার দেশটির সরকারি বার্তা সংস্থায় প্রকাশিত এক সামরিক সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জর্ডান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নিখুঁত ও দক্ষতার সাথে ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

অন্যদিকে, ড্রোন ধ্বংসের এই খবরের আগেই ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে।

আইআরজিসির দাবি অনুযায়ী, তাদের হামলায় মার্কিন সামরিক ঘাঁটির একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার সিস্টেম এবং হ্যাঙ্গারে থাকা একটি এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন