ঢাকা   বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দিল্লির আন্দোলনে যোগ দিয়ে অসুস্থ শাবানা আজমি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৭:৪১ পিএম

দিল্লির আন্দোলনে যোগ দিয়ে অসুস্থ শাবানা আজমি

দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনে অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। প্রতিবাদ কর্মসূচির মাঝেই তার মাথা ঘুরে গেলে উপস্থিত স্বেচ্ছাসেবী ও নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে নিরাপদ স্থানে নিয়ে যান। প্রাথমিক সেবা ও কিছুক্ষণ বিশ্রামের পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, সিজেপির (সিজেপি) ডাকা আন্দোলনে শুরু থেকেই সক্রিয় ছিলেন শাবানা আজমি। গতকাল আন্দোলনকারীদের সঙ্গে ট্রাকে চড়ে মিছিলে অংশ নেন তিনি। পাশাপাশি যন্তর মন্তর থেকে তোলা একাধিক ছবি ও ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেন।

নিজের পোস্টে শাবানা জানান, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে সরকার সম্মত হয়েছে। তিনি দাবি করেন, পুরো কর্মসূচিই শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়েছে এবং আন্দোলনকারীরা সংবিধানসম্মত উপায়েই নিজেদের দাবি তুলে ধরছেন।

তবে দীর্ঘ সময় ভিড়ের মধ্যে অবস্থান করার একপর্যায়ে আচমকা মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন স্বেচ্ছাসেবী তাকে ধরে ভিড়ের বাইরে নিয়ে যাচ্ছেন। পরে একটি নির্দিষ্ট স্থানে বসিয়ে তাকে প্রাথমিক সেবা দেওয়া হয় এবং মাথায় বাতাস করা হয়। কিছুক্ষণ বিশ্রামের পর তিনি স্বাভাবিক অনুভব করেন বলে জানা যায়।

আন্দোলনস্থলে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে শাবানা আজমি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছি। সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে। আমরা এখানে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে এসেছি। মহাত্মা গান্ধী আমাদের অহিংসার পথ দেখিয়েছেন। কোনোভাবেই আমরা সহিংসতার পথে যেতে চাই না।’

আন্দোলনে বলিউডের আরও বেশি শিল্পীকে দেখা যাচ্ছে না কেন-এমন প্রশ্নের জবাবে শাবানা বলেন, প্রত্যেকেরই নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। কেউ আন্দোলনে যোগ দিতে পারেন, আবার কেউ নাও দিতে পারেন। এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।

শাবানার অসুস্থ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বিষয়টি গুরুতর ছিল না। প্রাথমিক বিশ্রাম নেওয়ার পরই তার শারীরিক অবস্থার উন্নতি হয় এবং তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

উল্লেখ্য, প্রশ্নফাঁসের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানাচ্ছেন। সেই কর্মসূচিতেই অংশ নিতে গিয়েছিলেন শাবানা আজমি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন