ঢাকা   বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘মুরোদ থাকলে নির্বাচনে দাঁড়ান’, আন্দোলনকারীদের কঙ্গনার কটাক্ষ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১০:৩৪ পিএম

‘মুরোদ থাকলে নির্বাচনে দাঁড়ান’, আন্দোলনকারীদের কঙ্গনার কটাক্ষ

ভারতে নিট (NEET) পরীক্ষার অনিয়মের অভিযোগে সিজেপি-র ‘চলো সংসদ’ পদযাত্রাকে কেন্দ্র করে পার্লামেন্ট প্রাঙ্গণে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠতে পারে এমন আশঙ্কায় ভেতরে থাকা সংসদ সদস্যরা আতঙ্কে ছিলেন উল্লেখ করে তিনি পরিবেশ শান্ত রাখা ও সুরক্ষার জন্য দিল্লি পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।

মঙ্গলবার সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, সকল সংসদ সদস্য পার্লামেন্ট ভবনের ভেতরেই ছিলেন। যখন বাইরে হাজার হাজার আন্দোলনকারী জড়ো হয়েছিল, তখন আমরা সবাই ভীষণ আতঙ্কে ছিলাম—ভাবছিলাম এই উগ্র জনতা হয়তো আমাদের ওপর হামলা চালিয়ে বসবে। আমি দিল্লি পুলিশকে ধন্যবাদ জানাই যে তারা একটি শক্ত ঢালের মতো কাজ করেছে এবং কাউকে কোনো ক্ষতি হতে দেয়নি।

পুলিশের পদক্ষেপের প্রশংসা করার পাশাপাশি আন্দোলনকারী ও বিরোধী দলগুলোর তীব্র সমালোচনা করেন এই তারকা সংসদ সদস্য। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, জনগণের ভোটে নির্বাচিত কোনো সরকারকে রাজপথের আন্দোলনের মাধ্যমে সিদ্ধান্ত নিতে বাধ্য করা উচিত নয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি প্রসঙ্গে কঙ্গনা বলেন, জনগণের নির্বাচিত সরকারের অধিকার রয়েছে কীভাবে তারা সরকার চালাবে তা ঠিক করার। আপনার যদি এতই নীতিগত অবস্থান থাকে, তবে নিজের নির্বাচনে দাঁড়ানো উচিত। কাকে বরখাস্ত করা হবে আর কাকে রাখা হবে—সে বিষয়ে সরকারকে আপনি কখনোই জোরজবরদস্তি করতে পারেন না।

কঙ্গনা আরও অভিযোগ করেন যে, বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এবং একইসঙ্গে বাইরে আন্দোলনকে ইন্ধন দিচ্ছেন। তার মতে, সংসদ হচ্ছে আলোচনা ও বিতর্কের জায়গা, হট্টগোল বা বিক্ষোভ দেখানোর জায়গা নয়।

উল্লেখ্য, পরীক্ষা বাতিলের দাবি ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আয়োজিত সিজেপির ‘চলো সংসদ’ মার্চকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। দিল্লি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এই সংঘর্ষে ১১৮ জন পুলিশ সদস্য এবং ৬০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। অন্যদিকে, শিল্পী দিলজিৎ দোসাঞ্জ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণের আহ্বান জানিয়েছেন। এই মুহূর্তে চলমান বর্ষাকালীন অধিবেশনে সংসদের ভেতরে ও বাইরে সিজেপির আন্দোলনই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন