ঢাকা   বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আসামের অবস্থা ভয়াবহ, এখন পর্যন্ত নিহত ২১

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১১:০৪ এএম

আসামের অবস্থা ভয়াবহ, এখন পর্যন্ত নিহত ২১

আসামের অবস্থা ভয়াবহ, এখন পর্যন্ত নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের সংলগ্ন ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজ্যের বন্যা কবলিত অঞ্চলগুলোতে ২১ জনের মৃত্যুর খবর এসেছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ইস্যু করা এক বুলেটিনে এ তথ্য জানিয়েছে আসাম রাজ্য সরকারের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ আসাম স্টেড ডিজাস্টার অথরিটি (এএসডিএমএ)।

এর ফলে আসামে বন্যা শুরুর পর গত এক সপ্তহে মোট মৃতের সংখ্যা পৌঁছাল ৩১ জনে। ২০ জুলাই সোমবার এক বুলেটিতে এএসডিএমএ রাজ্যের বন্যার কারণে ১০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছিল।  

চলতি জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে আসামে বন্যা শুরু হয়েছে এবং দিন দিন পরিস্থিতির অবনতি হচ্ছে। এএসডিএমএর তথ্য অনুযায়ী, রাজ্যের ৩৫টি জেলার মধ্যে ১৬টি জেলার ৭৯৪টি গ্রামে বন্যা দেখা দিয়েছে।

সোমবারের সর্বশেষ বুলেটিনে এএসডিএমএ বলেছিল, বন্যায় এই ১৬ জেলার ৭৯৪টি গ্রামে ক্ষতিগ্রস্ত বা ক্রান্ত হয়েছেন হয়েছে কমপক্ষে ৩ লাখ ৬২ হাজার মানুষ। গতকাল মঙ্গলবারের বুলেটিনে বলা হয়েছে, ২৪ ঘণ্টার ব্যবধানে বন্যা ‍উপদ্রুত গ্রাম এবং ক্ষতিগ্রস্ত লোকজনের লোকজনের সংখ্যা— উভয়েই বেড়েছে। বর্তমানে বন্যার পানিতে ডুবে আছে ৮৭২টি গ্রাম এবং ক্ষতিগ্রস্ত লোকজনের সংখ্যা ৫ লাখ ৬৪ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে।

আসামের বন্যা উপদ্রুত জেলাগুলো হলো— গোলাঘাট, কামরূপ, হোজাই, বিশ্বনাথ, ধেমাজি, সনিতপুর, উদলগিরি, নাগাঁও, চারাইদেও, কামরূপ (মেট্রো), জোরহাট, তিনসুকিয়া, কারবি আঙলং, লখিমপুর এবং শিভাসনগর।

সবচেয়ে বেশি উপদ্রুত অবস্থায় আছে তিন জেলা— শিবসাগড় (আক্রান্ত ৩ লাখ ৫৯ হাজার ৫৩৫ জন), চারাইদেও (আক্রান্ত ১ লাখ ৪ হাজার ৪১৫ জন) এবং জোরহাট (আক্রান্ত ৫০ হাজার ৯৮৭ জন)।

যেসব এলাকা বেশি উপদ্রুত— সেসব অঞ্চলে আটকা পড়া লোকজনকে উদ্ধারে ইতোমধ্যে ভারতের কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী বাহিনী ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), আসাম রাজ্য সরকারের অধীন স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) সেনবাাহিনী এবং দমকল কর্মীদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী কাজ শুরু করেছে বলে জানা গেছে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছেন, উদ্ধারকাজ ও ত্রাণ তৎপরতা পর্যবেক্ষন করতে আজ বুধবার তিনি চারাইদেও, নাজিরা, শিভাসনগরম সোনারি, জোরহাট এবং তিওকে সফর করবেন।

আসাম রাজ্য সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএসডিএমএ জানিয়েছে, আপার আসামের অনেক আবাসিক এলাকা বন্যার পানিতে ডুবে গেছে, সড়ক যোগাযোগ ব্যবস্থার গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে এবং অন্তত ১৯ হাজার ১০০ হেক্টর জমির ফসল পানির নীচে তলিয়ে গেছে।

বন্যার কারণে সড়ক, রেল লাইন ডুবে যাওয়ায় যোগাযোগব্যবস্থায় গুরুতর বিঘ্ন দেখা দিয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। ভারতের কেন্দ্রীয় রেল দপ্তরের নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে (এনএফআর) শাখার প্রধান জনসংযোগ কর্মকর্তা কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, শিবসাগড় জেলার সিমালুগুড়ি শহর ও তার আশেপাশে ব্যাপক বন্যার কারণে সিমালুগুড়ি-নামতিয়ালি এবং সিমালুগুড়ি-সেলেনঘাট সেকশনে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।

এএসডিএমএর বিবৃতিতে বলা হয়েছে, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ব্রহ্মপুত্র, বুরহিদিহিং, দিসাং, ধানসিঁড়িসহ আসামের প্রায় সবগুলো নদীর পানি বর্তমানে বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণেই শুরু হয়েছে বন্যা।

উপদ্রুত জেলাগুলোর বিভিন্ন এলাকায় এএসডিএমএর উদ্যোগে মোট ১০১টি ত্রাণশিবির খোলা হয়েছে। এসব ত্রাণশিবিরে আশ্রয় নেওয়া লোকজনের সংখ্যা বর্তমানে ৯ হাজার ৬০৬ জন। সূত্র : এনডিটিভি

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন