ঢাকা   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘তোমাকে বিয়ে করার জন্য আর অপেক্ষা করতে পারছি না’

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০২:৪৭ পিএম

‘তোমাকে বিয়ে করার জন্য আর অপেক্ষা করতে পারছি না’

‘তোমাকে বিয়ে করার জন্য আর অপেক্ষা করতে পারছি না’

বিনোদন ডেস্ক : দিশানী চক্রবর্তী টালিউড-বলিউডের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর মেয়ে। তিনি অভিনয় ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত রয়েছেন। তার বাগদানের অদেখা ছবি প্রকাশ করেছেন। বাগদত্তা মাইলস মান্টজারিসকে উদ্দেশ্য করে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। 

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন মিঠুনকন্যা। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘তোমাকে বিয়ে করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ লস অ্যাঞ্জেলেসে তোলা রোমান্টিক ফটোশুটের ছবি ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছে। চলতি বছরের জুনে তাদের বাগদান সম্পন্ন হয়। আগামী ৬ ডিসেম্বর তাদের বিয়ে হওয়ার কথা রয়েছে।

জীবনের নতুন অধ্যায় শুরুর পথে মিঠুনকন্যা। ভালোবাসার মানুষের সঙ্গে বাগদান সেরেছেন। বিয়ে করছেন ভিনদেশি পাত্র মাইলস মান্টজারিসকে। বাগদানের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন দিশানী চক্রবর্তী। কোথায় বাগদান হলো দুজনের?

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দিশানী চক্রবর্তী লিখেছেন, আমি মহাবিশ্বের কাছে তোমার মতো একজন মানুষকে চেয়েছিলাম। কিন্তু যা পেয়েছি, তা আমার কল্পনার থেকেও অনেক বেশি সুন্দর। তোমাকে বিয়ে করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।

ছবিতে সাদা রঙের গাউনে নজর কেড়েছেন মিঠুনকন্যা। অন্যদিকে মাইলস পরেছিলেন কালো স্যুট ও সাদা শার্ট। একটি ছবিতে দুজনে একে অন্যকে জড়িয়ে হাসিমুখে দেখা গেছে। আবার অন্য একটিতে সাদাকালো ছবিতে রাস্তার মাঝখানে তাদের চুম্বনের মুহূর্ত ধরা পড়েছে।

দিশানীর এ পোস্ট প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা বয়ে যায়। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি ঘনিষ্ঠ বন্ধু ও পরিচিতরাও তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। অনেকে আবার এ ছবিগুলোকে ‘ফেয়ারিটেল’ বলে মন্তব্য করেছেন।

চলতি বছরের জুন মাসেই মাইলস মান্টজারিস সমুদ্রতীরে এক রোমান্টিক পরিবেশে হাঁটু গেড়ে বসে দিশানীকে বিয়ের প্রস্তাব দেন। সেই সময়ও তাদের বাগদানের ছবি ভাইরাল হয়েছে। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন