জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য আফতাব মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) নগরের হালিশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। পরে চান্দগাঁও থানা-পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়। গ্রেপ্তার আফতাব মজুমদার নগরের ওয়্যারলেস এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই চট্টগ্রামের একটি বেসরকারি কলেজের ওই ছাত্রী চান্দগাঁও থানায় আফতাব মজুমদারের বিরুদ্ধে মামলাটি করেন। এজাহারে অভিযোগ করা হয়, প্রায় তিন মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আফতাবের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। পরে বিয়ের আশ্বাস দিয়ে তিনি তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। সম্প্রতি তরুণী বিয়ের জন্য চাপ দিলে আফতাব তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। নিরুপায় হয়ে ওই তরুণী থানায় মামলা করেন।
চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় জানান, অভিযোগটি দল অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। ঘটনার প্রাথমিক সত্যতা ও তথ্য যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, তরুণীর দায়ের করা মামলার ভিত্তিতেই র্যাব তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে।






