ঢাকা   শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সরকারের সঙ্গে বৈঠক শেষে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সিজেপির

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১০:১২ পিএম

সরকারের সঙ্গে বৈঠক শেষে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সিজেপির

চলমান আন্দোলনের মধ্যে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে শুক্রবার দ্বিতীয় দফায় বৈঠক করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এই বৈঠক শেষে সংগঠনটি জানিয়েছে, তাদের মূল দাবি পূরণে সরকারকে ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়েছে।

নয়াদিল্লিতে বৈঠকে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জগত প্রকাশ (জেপি) নাড্ডা ও জিতেন্দ্র সিং। সিজেপির পক্ষে ছিলেন মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। বৈঠক শেষে রাঙ্কা বলেন, সরকার তাদের দুটি দাবির বিষয়ে ইতিবাচক। সেগুলো হলো- নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যাকারীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর বা মামলা প্রত্যাহার।

তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের মূল দাবির বিষয়ে সরকার সময় চেয়েছে বলে জানান রাঙ্কা। সাংবাদিকদের তিনি বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরকার আগামীকাল (শনিবার) দুপুর পর্যন্ত সময় চেয়েছে। আমরা আশা করি শিগগিরই তাঁকে সরিয়ে দেবে।’

সাংবাদিকদের রাঙ্কা আরও জানান, ‘সরকারের প্রতিনিধিরা বলেছেন এই দাবির বিষয়ে প্রধানমন্ত্রীকে জানানোর পর শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।’ পরে এক্সে দেওয়া পোস্টে সিজেপি লিখেছে, ‘আমরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আর কিছু মানব না। বিষয়টি বিবেচনার জন্য সরকারকে ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়েছে।’

এদিকে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, ‘শিক্ষার্থীদের দাবি শোনা হয়েছে। তাদেরকে পরে জানানো হবে। আমরা শনিবার আবার বৈঠক করব।’ নাড্ডা বলেন, ছাত্রদের তিনটি মূল দাবি এবং পরীক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য পাঁচটি পরামর্শ ছিল। আমরা তাদের জানিয়েছি, শনিবার দুপুরে আবার দেখা করে সরকারের মধ্যে হওয়া আলোচনার বিষয়ে জানাব।

বৈঠক সম্পর্কে অবগত একাধিক সূত্র হিন্দুস্থান টাইমসকে জানিয়েছে, সরকার ক্ষতিপূরণ এবং মামলার বিষয়ে নিজেরা আলোচনা করতে চেয়েছে। আর কোনো বিষয়ে নিশ্চয়তা দেয়নি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন