ঢাকা   শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: ইসি মাছউদ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১০:১৭ পিএম

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: ইসি মাছউদ

পদত্যাগের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার এখতিয়ার একমাত্র নির্বাচন কমিশনের। এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা করা হবে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। তিনি আজ (২৪ জুলাই) পদত্যাগ করেছেন। ইনশাআল্লাহ, রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার নিজেই রিটার্নিং কর্মকর্তা থাকবেন।’

বিদ্যমান সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩৫০ জন সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। সেই অনুযায়ী ভোটার তালিকা তৈরি করবে ইসি। এরপর ঘোষণা হবে নির্বাচনের তফসিল। ইসি আব্দুর রহমানেল মাছউদ জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতো রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এরপর ভোট হলে ভোট হবে, একক প্রার্থী থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে।

আগামীকাল শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ইসির কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রোববার বা তার পরে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বিষয়ে ইসি সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘খুব দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন