ঢাকা   শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ময়মনসিংহে এমপিকে প্রকাশ্যে ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি, ভিডিও ভাইরাল

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৫:২১ পিএম

ময়মনসিংহে এমপিকে প্রকাশ্যে ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি, ভিডিও ভাইরাল

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুহাম্মদুল্লাহকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে চোখ উপড়ে ফেলার হুমকি ও অশালীন গালিগালাজ করার একটি ভিডিও নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে হুমকিদাতা হিসেবে তারাকান্দার উপজেলার আটাদার এলাকার মো. সোহরাব হোসেনকে চিহ্নিত করেছেন স্থানীয়রা।

শুক্রবার (২৪ জুলাই) রাতে ভিডিওটি ভাইরাল হয়, যেখানে ওই যুবক সংসদ সদস্যকে হুঁশিয়ারি দিয়ে বলেন যে নির্বাচনে পরাজিত বিএনপি প্রার্থী মোতাহার হোসেন তালুকদারকে নিয়ে কথা বললে চোখ উপড়ে ফেলা হবে, মারধর করা হবে।

সংসদ সদস্য মুহাম্মদুল্লাহর বলেন, এলাকা থেকে চাঁদাবাজি বন্ধ হয়ে যাওয়ার প্রতিক্রিয়া হিসেবেই এই উসকানিমূলক হুমকি দেওয়া হয়েছে এবং তিনি এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

অন্যদিকে, ঘটনায় নিজের নাম যুক্ত থাকার বিষয়টি অস্বীকার করে মোতাহার হোসেন তালুকদার জানান, এটি সম্পূর্ণরূপে তাদের ব্যক্তিগত বিরোধের জের।

তিনি জানান, ভিডিওটি মুছে ফেলার নির্দেশ দেওয়ার পর তা সরিয়ে নেওয়া হয়েছে এবং হুমকিদাতার সাথে দলের কোনো সম্পৃক্ততা আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে তারাকান্দা থানার ওসি আবদুর রাশিদ জানান, বিষয়টি পুলিশের নজরে এসেছে এবং মানহানিকর মন্তব্যের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি । অভিযুক্তকে চিহ্নিত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন