ঢাকা   রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শরীয়তপুরে চলন্ত অটোরিকশায় কলেজছাত্রীদের যৌন হয়রানি, ভিডিও ভাইরাল

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৬:০৭ পিএম

শরীয়তপুরে চলন্ত অটোরিকশায় কলেজছাত্রীদের যৌন হয়রানি, ভিডিও ভাইরাল

শরীয়তপুরে ভেদরগঞ্জে চলন্ত অটোরিকশায় কলেজপড়ুয়া কয়েকজন ছাত্রীর সামনে এক ব্যক্তির বিকৃত যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত ও আটকের চেষ্টা চালাচ্ছে ভেদরগঞ্জ থানা পুলিশ।

শনিবার ২৫ জুলাই সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্রীদের যৌন হয়রানি সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়।

ভাইরাল ভিডিও ও পুলিশ সূত্রে জানা যায় , গত বৃহস্পতিবার শরীয়তপুর সরকারি কলেজ থেকে পরীক্ষা শেষে কয়েকজন ছাত্রী অটোরিকশাযোগে ভেদরগঞ্জ উপজেলার মহিষারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় সদর উপজেলার আটং এলাকা থেকে অটোরিকশায় ওঠেন এক ব্যক্তি। পরে চলন্ত অটোরিকশায় বসেই তিনি অশালীন ও বিকৃত আচরণ শুরু করেন বলে অভিযোগ। বৃষ্টির কারণে এবং পরিস্থিতি অনুকূলে না থাকায় ওই সময় কেউ প্রতিবাদ করতে পারেননি। তবে অটোরিকশায় থাকা এক শিক্ষার্থী মুঠোফোনে পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। পরে ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও এলাকায় নেমে যান ওই ব্যক্তি।
ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, অটোরিকশার বিপরীত সিটে বসে আছে ত্রিশোর্ধ্ব এক ব্যক্তি। তার পড়নে লুঙ্গি ও টিশার্ট। হঠাৎ করেই ওই ব্যক্তি অশালীন ও বিকৃত আচরণ শুরু করেন।

এবিষয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, আমরা ভিডিওটি দেখেছি। ইতোমধ্যে অভিযুক্তকে শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন