ঢাকা   রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এনসিপির কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানিয়েছে মুক্তিযোদ্ধা দল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৫:০৯ পিএম

এনসিপির কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানিয়েছে মুক্তিযোদ্ধা দল

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এনসিপির শীর্ষ নেতাদের সাম্প্রতিক কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। দলটির দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে এনসিপি নেতাদের বক্তব্য স্বাধীনতাবিরোধী রাজাকার জামায়াত-শিবির চক্রের প্রতিচ্ছবি এবং ২৪-এর জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থি।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও দলের শীর্ষ নেতারা এসব কথা বলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জে এনসিপির একটি সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবার সম্পর্কে অশালীন বক্তব্য দেওয়ার ঘটনায় সাধারণ ছাত্র-জনতা প্রতিবাদ জানিয়েছে। এনসিপির নেতারা বিভিন্ন কর্মসূচিতে তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে ‘চক্রান্তমূলক কর্মকাণ্ডে’ লিপ্ত হয়েছেন বলে অভিযোগ করা হয়। এনসিপি এই সব প্রোগ্রামের নামে আওয়ামী সন্ত্রাসীদের সম্পৃক্ত করে সদ্য সচল গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল দাবি করে, এনসিপির এই অযাচিত আন্দোলনের মাধ্যমে হাসিনা ও ভারতীয় আগ্রাসন চক্রান্তের কাছে বিক্রি হয়ে যাচ্ছে এই নবীন রাজনৈতিক সংগঠনটি। অপরিপক্ক অশালীন অসভ্যতা ও ধৃষ্টতাপূর্ণ বস্তির মাদকসেবীদের মতো বক্তব্য দিয়ে দেশের এবং জুলাই বিপ্লবের ফসলকে নর্দমায় ফেলে দুর্গন্ধময় করলে এদেশের দেশপ্রেমিক জুলাই আন্দোলনের ছাত্র জনতা আপামর মা-বোনেরা এনসিপির বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে মনে করে ৭১-এর স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতৃবৃন্দ।

বার্তা বাজার/ আইকে

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন