ঢাকা   সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চবিতে ‘এআই নেভিগেটর’ কর্মশালার সনদপত্র ও সম্মাননা প্রদান

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৬:০৯ পিএম

চবিতে ‘এআই নেভিগেটর’ কর্মশালার সনদপত্র ও সম্মাননা প্রদান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘এআই নেভিগেটর (অটাম ইনটেক ২০২৬)’ শীর্ষক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্র্যাকটিক্যাল লার্নিং ও প্রজেক্ট-ভিত্তিক কর্মশালার সমাপনী, সনদপত্র ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং আন্তর্জাতিক সেবামূলক সংস্থা সেন্ড আ লিটল হোপ (যুক্তরাজ্য)-এর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম এবং অধ্যাপক ড. মোহাম্মদ উবায়দুল করিম।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, “বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কোনোভাবেই থামানো সম্ভব নয়। বরং এটিকে কীভাবে আরও কার্যকর ও দায়িত্বশীলভাবে কাজে লাগানো যায়, সেটিই এখন গুরুত্বপূর্ণ। সমুদ্র গবেষণা, চিকিৎসা, ট্রাফিক ব্যবস্থাপনা, জলবায়ু গবেষণাসহ প্রায় সব ক্ষেত্রেই এআই একটি কার্যকর সহযোগী হিসেবে কাজ করছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেন্ড এআই-এর নির্বাহী কর্মকর্তা মোজাহিদুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সালেহ জহুর এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাব উদ্দিন।
দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণা, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন এআই টুলের নৈতিক ও কার্যকর ব্যবহার এবং প্রজেক্ট ডেভেলপমেন্ট বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

এ ছাড়া সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের ভবিষ্যৎ কর্মজীবন ও আন্তর্জাতিক চাকরির বাজারে প্রয়োজনীয় দক্ষতা অর্জন বিষয়ে একটি বিশেষ ক্যারিয়ার সেশন অনুষ্ঠিত হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন