ঢাকা   সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা সময়ই বলে দেবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৮:১৩ পিএম

প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা সময়ই বলে দেবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে সময়ই চূড়ান্ত সিদ্ধান্তের ইঙ্গিত দেবে।

সোমবার ( ৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রস‌ঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সেটি সময়ই বলে দেবে। এখনই আমি কিছু বলতে পারছি না। প্রধানমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত হয়ে যখন দায়িত্ব নেন, তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে একটি আমন্ত্রণপত্র এসেছিল, যেখানে তিনি তাকে সপরিবারে আমন্ত্রণ জানিয়েছিলেন।

তি‌নি ব‌লেন, এখন আবার ব্রিকসের জন্য একটি আমন্ত্রণ এসেছে। প্রধানমন্ত্রী তো দেশের কাজেই প্রতিদিন ২৪ ঘণ্টা ব্যয় করছেন। তাই কখন, কোথায়, কীভাবে এবং কী উদ্দেশ্যে তিনি যাবেন তা সময়ই বলে দেবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে যে চিঠি পাঠানো হয়েছে, তা‌তে নরেন্দ্র মোদি কি ব্রিকসের সভাপতি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন, নাকি ভারত সফরেরও দাওয়াত ছিল?

জবা‌বে শামা ওবা‌য়েদ ব‌লেন, এটি আসলে এখানকার আলোচনার বিষয় নয়।

বার্তা বাজার/আইকে

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন