ঢাকা   মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

২০১৫ সালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা হান্নান গ্রেফতার

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১০:২৩ পিএম

২০১৫ সালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা হান্নান গ্রেফতার

২০১৫ সালে রাজধানীর বাংলামোটর এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি যুবলীগ নেতা হান্নান মিয়াকে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

সোমবার (৩ আগস্ট) ভোররাতে চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হান্নান মিয়া তরপুরচন্ডী এলাকার মফিজ মাঝির ছেলে। তিনি তেজগাঁও ওয়ার্ডের ২ নম্বর ইউনিট যুবলীগের সভাপতি।

পুলিশ জানায়, খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনার প্রায় ১০ বছর পর, ২০২৪ সালের ২৩ নভেম্বর ফজলুল করিম নামে এক ব্যক্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দুই শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় হান্নান মিয়া ১৭৮ নম্বর আসামি।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) গাজী কামালের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে হান্নান মিয়াকে গ্রেপ্তার করে।

তিনি বলেন, গাড়িবহরে হামলার মামলায় হান্নান মিয়ার জামিন থাকলেও নাশকতার আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে সোমবার (৩ আগস্ট) বিকেলে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়।

বার্তা বাজার/আইকে

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন