ঢাকা   মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘এক দফার ঘোষণার আগে নাছিরের মাধ্যমে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ হয়’

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১০:৫৭ পিএম

‘এক দফার ঘোষণার আগে নাছিরের মাধ্যমে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ হয়’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের দাবি করেছেন, এক দফা ঘোষণার আগে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নেতা নাছির উদ্দীন নাছিরের মাধ্যমে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যোগাযোগ হয়েছিল।

সোমবার (৩ আগস্ট) নিজের ফেসবুক পেজে ‘ঐতিহাসিক এক দফার নেপথ্যের ইতিহাস’ শিরোনামে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি আন্দোলনের ওই সময়ের বিভিন্ন ঘটনার বর্ণনা দেন। পোস্টে আব্দুল কাদের জানান, এক দফার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেন। এর অংশ হিসেবে ছাত্রদলের রাকিব ও নাছিরের সঙ্গে যোগাযোগ করেন বলে উল্লেখ করেন তিনি।

আব্দুল কাদেরের ভাষ্য অনুযায়ী, নাছির উদ্দীনকে এক দফার বিষয়টি জানানো হলে তিনি বলেন, “তাহলে এই ব্যাপারটা আমি চেয়ারম্যান স্যারের (তারেক রহমান) সঙ্গে আলাপ করে নিই।”

পরে রাতের দিকে নাছির উদ্দীন তাকে জানান, “এক দফা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা চেয়ারম্যান স্যারও জানিয়েছেন। তোমরা সিদ্ধান্ত নিতে পারো” – এমন দাবি করেন আব্দুল কাদের।

তিনি আরও বলেন, এক দফা ঘোষণার বিষয়ে ছাত্রদল ও শিবিরের প্রতিনিধিরা নিজ নিজ দলের সঙ্গে আলোচনা করে ইতিবাচক অবস্থান জানিয়েছিলেন। এরপর ঘোষণাপত্র প্রস্তুত ও তা নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া হয়।

আব্দুল কাদের তার পোস্টে দাবি করেন, ওই সময় মাঠের পরিস্থিতি, চলমান সহিংসতা এবং সম্ভাব্য প্রাণহানির বিষয় বিবেচনায় তিনি দ্রুত এক দফার ঘোষণার পক্ষে ছিলেন।
তিনি বলেন, এক দফা ঘোষণার আগে সমন্বয়কদের মধ্যে আলোচনা ও মতপার্থক্য ছিল। তবে তার লক্ষ্য ছিল আন্দোলনের পরিস্থিতি বিবেচনায় দ্রুত একটি সিদ্ধান্তে পৌঁছানো।
পোস্টে আব্দুল কাদের আরও দাবি করেন, এক দফা ঘোষণার বিষয়ে বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা হলেও কোনো নির্দিষ্ট পক্ষের চাপ বা নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আব্দুল কাদেরের এই বক্তব্য তার নিজের ফেসবুক পোস্টে দেওয়া দাবি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন