ঢাকা   মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বেরোবিতে শিবিরের আলোকচিত্র প্রদর্শনীতে হামলার অভিযোগ, তদন্ত ও শাস্তির দাবি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০২:৫৮ এএম

বেরোবিতে শিবিরের আলোকচিত্র প্রদর্শনীতে হামলার অভিযোগ, তদন্ত ও শাস্তির দাবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই অভ্যুত্থানভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী চলাকালে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের আহত করার অভিযোগ এনে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির।

সোমবার (৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ অভিযোগ করেন।

বিবৃতিতে তারা দাবি করেন, জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী চলাকালে সন্ধ্যায় ছাত্রদলের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে স্টল ভাঙচুর ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর আক্রমণ করেন। এতে সংগঠনটির সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ও সাবেক শাখা সভাপতি সোহেল রানাসহ কয়েকজন আহত হন বলে দাবি করা হয়।

নেতারা আরও অভিযোগ করেন, এর আগে ২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলেও ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। তাদের ভাষ্য, এসব ঘটনা শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতা ও সহিংসতারই বহিঃপ্রকাশ।

বিবৃতিতে ছাত্রদলের সমালোচনা করে বলা হয়, শিক্ষার্থীবান্ধব কর্মসূচির পরিবর্তে হামলা, ভয়ভীতি ও সহিংসতার মাধ্যমে ক্যাম্পাসে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। অতীত ও সাম্প্রতিক বিভিন্ন ঘটনার উদাহরণ তুলে ধরে তারা অভিযোগ করেন, একটি ছাত্রসংগঠন এখনও সহিংস রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারেনি।

ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে ছাত্রশিবির। পাশাপাশি শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন