ঢাকা   বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ধামরাইয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রদলের, কুশপুতুল দাহ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১০:৪৩ পিএম

ধামরাইয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রদলের, কুশপুতুল দাহ

ঢাকার ধামরাইয়ে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা ছাত্রদল। মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে এমনটি করেন তাঁরা।

প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ-সমাবেশ এবং কুশপুতুল দাহ কর্মসূচিও পালন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিনের নেতৃত্বে পৌর শহরের থানা রোড এলাকা থেকে আজ মঙ্গলবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর কুশপুতুল দাহ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য রাজনৈতিক শালীনতার পরিপন্থি এবং তা জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। তারা এ ধরনের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান।বক্তারা অবিলম্বে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে এবং তিনি প্রকাশ্যে দুঃখ প্রকাশ না করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন