ঢাকা   বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আপনার আই হ্যাভ এ প্ল্যানে তো আমাদের চোখ যাচ্ছে: জামায়াত এমপি মিলন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৯:১৩ পিএম

আপনার আই হ্যাভ এ প্ল্যানে তো আমাদের চোখ যাচ্ছে: জামায়াত এমপি মিলন

ঢাকা ১২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াত ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন আজ বুধবার রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দ্যা ফোরাম অব ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস বাংলাদেশ আয়োজিত ‘শহীদদের স্মরণে দ্রোহের জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন, “আপনার প্লান কি প্লান? ‘আই হ্যাভ এ প্ল্যানের -সেই প্লানে আমাদের তো চোখ যাচ্ছে। কাজেই এই প্লান দিয়ে বাংলাদেশের মানুষের মুক্তি হবে না। আমরা একটা জাস্ট বাংলাদেশ চাই। এইজন্য সংবিধানের যে সংস্কার করা দরকার মানে পরিবর্তন করার দরকার অনতিবিলম্বে সে সমস্ত পরিবর্তন আপনার করা উচিত। হেলমেট বাহিনী দিয়ে বিশ্ববিদ্যালয় দখল করার চেষ্টা করবেন না।”

সাইফুল আলম খান মিলন বলেন, হবিগঞ্জের ছেলেটার চোখ নষ্ট হওয়ার ব্যাপারে টোটালি আপনার যুবদল এবং ছাত্রদল দায়ী বিএনপি দায়ী। কাজেই আপনারা যদি বালুতে মুখে লুকায়ে বলেন যে আমরা এ কাজ করি নাই সেটা হবে না। আর কাজেই আপনি কোন প্রোগ্রাম নিয়ে দেশে আসছেন আমার জান নাই।

সাইফুল আলম খান মিলন আরো বলেন, চব্বিশের জুলাই ছিল একটা রক্তাক্ত জুলাই, ঘটনাক্রমে ছাব্বিশের জুলাইও রক্তাক্ত জুলাইয়ে পরিণত হয়েছে। এই রক্তক্ষরণ শুরু হয়েছে হবিগঞ্জের মাধ্যমে। আর আমরা কালকে ঢাকা শহরে দেখেছি সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজ সকল জায়গায় আবার সেই স্বৈরাচারী সবল। আমরা যেন কখনোই শুরু করতে পারি না। আমরা কেবলই পিছিয়ে যাই। ছাত্র অঙ্গনে মেধার ভিত্তিতে আন্দোলন, সিট বণ্টন এবং রাজনীতির পরিবর্তে আবার সেই হল দখল, বিনা পয়সায় খাওয়া ও গেস্ট রুমের নির্যাতনকে পরিচালিত করার জন্য দুর্ভাগ্যজনকভাবে ছাত্রলীগের হেলমেট বাহিনীর মত আবারও হেলমেট বাহিনী দেখলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত লজ্জাজনকভাবে ছাত্রদের উপরে হামলে পড়া হলো। এই দায়িত্ব সরকার এড়াইতে পারেন না, তারেক রহমানও এড়াইতে পারেন না।

তিনি আরো বলেন, সুপরিকল্পিতভাবে এসব করা হয়েছে। প্রিপারেশন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করা হয়েছে। জগন্নাথ ও আলিয়া মাদ্রাসায় যারা আক্রমণ করেছে তারা ওখানকার ছাত্র নয়। তাদেরকে সেখানে নেতৃত্ব দিয়েছে যুবদলের একজন নেতা যার নাম নয়ন। যিনি এর আগেও ইসলামি ব্যাংকের গ্রাহকদের উপরে গুলি করেছিলেন। হেলমেট বাহিনী দিয়ে বিশ্ববিদ্যালয় দখল করার চেষ্টা করবেন না।

জামায়াত এই এমপি আরো বলেন, বিএনপি তাদের নিজেদের দেওয়া ৩১ দফা নিজেই মানে না। ৩১ দফার প্রথম দফাই হলো সংবিধান সংস্কার এবং একজন প্রাইম মিনিস্টার দুই মেয়াদের বেশি থাকতে পারবেন না—এগুলো তারা মানছে না। জাতীয় সংসদের কাছে জনগণের প্রত্যাশা হলো, জুলাইয়ের রক্তের বিনিময়ে আমরা সাংবিধানিকভাবে এমন সংস্কার আনবো যেন আর কেউ হাসিনার মতো স্বৈরাচার হতে না পারে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন